মালদা

গাজোলে বিজেপির প্রচার অভিযান

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দিকে দিকে প্রচার অভিযানে ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন দলের প্রার্থী থেকে সমর্থক সকলেই। সেই মতো এদিন গাজোল ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালান বিজেপির প্রার্থীরা। এই প্রচার অভিযানে প্রার্থী ছাড়াও হাজির ছিলেন বিজেপি নেতা নন্দ দুলাল সরকার, বুথ সভাপতি সুভাষ সরকার সহ প্রচুর কর্মী। কেন্দ্রের বিজেপি সরকারের উন্নয়ন গুলি তুলে ধরে মানুষের কাছে ভোট ভিক্ষা করেন।